swadhinshomoy
16th Aug 2025 4:23 am | অনলাইন সংস্করণ Print
মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
শেফালী আক্তার রাখি, মোরেলগ
বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০পিচ ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫আগষ্ট) রাত ৯টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা একশত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। সন্ন্যাসী ফাঁড়ির আইসি এসআই মোঃ তমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের পৃথক দুটি দল সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশী করে একশত পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

