থিমছড়ি স্পোর্টিং ক্লাবের নৈপুণ্যে পূর্ব কুল একাদশকে হারিয়ে শিরোপা জয়
উখিয়া প্রতিনিধি, রেজাউল করিম
উখিয়া উপজেলার থিমছড়ি নতুন ব্রিজ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত “থিমছড়ি নতুন ব্রিজ অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬”-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় শুরু হওয়া এই ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় থিমছড়ি স্পোর্টিং ক্লাব ও পূর্ব কুল ফুটবল একাদশ। নির্ধারিত ৫০ মিনিটের উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথম মিনিটেই বাজিমাত করে থিমছড়ি স্পোর্টিং ক্লাব। দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সরওয়ার দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। শুরুতেই গোল হজম করার পর পূর্ব কুল একাদশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও থিমছড়ি স্পোর্টিং ক্লাবের শক্তিশালী রক্ষণভাগ ও ধারাবাহিক আক্রমণের সামনে তারা আর গোল শোধ দিতে পারেনি।
খেলা শেষ হলে ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হিসেবে ঘোষিত হয় থিমছড়ি স্পোর্টিং ক্লাব। মাঠজুড়ে উল্লাসে মেতে ওঠে খেলোয়াড় ও সমর্থকরা। বিজয়ী দলের খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন জনাব মোঃ আল ভুট্টো
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কামাল উদ্দীন,
২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মাহবুব আলম,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান (আজিজু),
বিশিষ্ট ক্রীড়াবিদ নকিবুল ইসলাম,
উখিয়া উপজেলা ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ আতিকুল্লাহ,
ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মুফিজুর রহমান,
সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মুসলিম উদ্দীন,
ক্রীড়াবিদ মোঃ আলম,
ব্যবসায়ী মোঃ আবছার,
থিমছড়ি স্পোর্টস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,
এবং বিশিষ্ট ব্যবসায়ী শেখ রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট এলাকার তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান জানান।
উল্লেখ্য, টুর্নামেন্টটি আয়োজন করে থিমছড়ি নতুন ব্রিজ অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট কমিটি। সফল ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অতিথি ও দর্শকরা।

