• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুjদ্ধে খড়ের পালায় আগুন 

     swadhinshomoy 
    17th Jan 2026 2:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:

    প্রায় এক ঘন্টার চেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণ করে। গত ১৪ জানুয়ারি বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর সরদার পাড়া গ্রামে এঘটনা ঘটেছে। ওই গ্রামের আব্দুর রউফ এর ছেলে আসাদুল ইসলাম অভিযোগ করেন, তাদের সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের সম্পদ বিনষ্ট করাসহ মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই ওইরাতে তাদের বাড়ির খলিয়ানে থাকা প্রায় ২০ বিঘা জমির আমন ধানের খড়ের পালায় প্রতিপক্ষের লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবী এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে। আসাদুল ইসলাম জানান, রাত ২ টার দিকে তার খড়ের পালায় লাগানো আগুনের লেলিহান ও খড় পোড়ার শব্দ পেয়ে গ্রামবাসীসহ তাদের ঘুম ভেঙে যায়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে ও মহাদেবপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌছে এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খড়ের পালায় আগুনের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন,কারো সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকতেই পারে,তবে এ আগুন কে-বা কাহারা দিয়েছে এটা তার জানা নেই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031