জেলা প্রতিনিধি, ফেনী, :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিল কৃত দ্বৈত নাগরিকত্ব ইস্যুর আপীলটি খারিজ করে দিয়ে প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের আপীল বিভাগ।
আজ রবিবার ১৮ ডিসেম্বর দীর্ঘ সময় শুনানির পর বিকেল ৫টায় আপীল টি নির্বাচন কমিশন খারিজ করে দেন।
এর আগে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনে প্রার্থীতা বৈধ ঘোষণা করলে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক মিন্টুর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (আগারগাও- ঢাকা) আপীল দায়ের করেন।
নির্বাচন কমিশনে মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে দাখিল কৃত আপীল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। যা আজ খারিজের মধ্যে দিয়ে সমাধান হলো।
ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দায়ের কৃত দ্বৈত নাগরিকত্বের আপিল খারিজের বিষয়ে সোনাগাজী উপজেলা বিএনপি আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জয়নাল আব্দীন বাবলু বলেন, প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ষড়যন্ত্র মূলক প্রাথীতা বাতিলের জন্য আবেদন করে ছিলেন। আজ তা আইনগত ভাবে খারিজ হওয়ায় আমরা খুশি।
এ বিষয়ে আপীল কারী জামাতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেন, নির্বাচন কমিশন নির্বাচনে প্রার্থীতার ক্ষেত্রে পক্ষপাত মূলক আচারণ করছেন। তারা অনুরাগ বিরাগের বশবতী হয়ে সিদ্ধান্ত দিচ্ছেন। যা আমার আপীল খারিজে প্রতিয়মান হয়।

