• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মতলবের নাগদায় ভয়াবহ সড়ক বিপর্যয় জৈনপুর পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১৭ যাত্রী 

     swadhinshomoy 
    19th Jan 2026 5:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারি, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে।
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জৈনপুর পরিবহন নামের যাত্রীবাহী বাসটি নাগদা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে। মুহূর্তেই বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। তারা আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।
    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম। তিনি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
    এ সময় ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজে সহযোগিতা করেন।
    প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
    উল্লেখ্য, সংশ্লিষ্ট সড়কাংশে বারবার দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে—যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031