মোঃ আতিকুল ইসলাম ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে সোমবার সন্ধায় ময়মনসিংহের ভালুকার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে ভালুকা উপজেলা বিএনপির সদস্য খলিলুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আ স ম আব্দুর রউফ রুদ্র সহ সাধারণ সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, মোঃ আতিকুল ইসলাম সোহাগ সাবেক সাধারণ সম্পাদক হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রদল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

