জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জঃ
আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য অঞ্চলের মতো হাওর বেষ্টিত সুনামগঞ্জ -১ আসনে ও রাজনৈতিক মাঠ সরব হয়ে উঠেছে। ধর্মপাশা,মধ্যনগর, তাহেরপুর ও জামালগঞ্জকে নিয়ে গঠিত সুনামগঞ্জ -১ আসন ২২৪ বিএনপির একাধিক প্রার্থী থাকলেও মনোনয়ন দৌড়ে মাহবুবুর রহমান সবার চেয়ে এগিয়ে আছেন বলে জনগণের ভাষ্য, জামালগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল থেকে উঠে আসা তরুণ ও স্বচ্ছ রাজনীতিবিদ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) জননেতা মাহবুবুর রহমান। হাঁটি হাঁটি পা পা করে গড়ে তুলেছেন বিশাল জনগোষ্ঠী সমর্থন। তিনি যদিও যুবদলের কেন্দ্রীয় নেতা তার নেতৃত্বে সুনামগঞ্জ -১ আসনের বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তৃণমূলে সাধারণ মানুষের ভালবাসার আরেক নাম মাহবুবুর রহমান সরকার।
তৃণমূল মনে করেন মাহবুবুর রহমান একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী কর্মী বান্ধব নেতা।ক্লীন ইমেজ প্রার্থী, তৃণমূল বিএনপির পছন্দের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ইতিমধ্যেই ৪ টি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গড়ে তুলার লক্ষে ৩১ দফা বাস্তবায়নের জন্য হাটে, ঘাটে,মাঠে জন সাধারণের নিকট চষে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী হিসাবে সভা,সমাবেশ, সেমিনার, পথসভা ও উঠান বৈঠক নিয়ে এলাকার তরুণ ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে কাজ করে চলছে, এতে করে মাহবুবুর রহমানের নেতৃত্বে বিএনপি এক ও সংগঠিত হচ্ছে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় ছাত্র দল নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) এবং একজন পরীক্ষিত ছাত্র নেতা হিসাবে দলীয় মহলে সুপরিচিত।
মাহবুবুর রহমান জানান, দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রত্যাশায় এলাকায় গণমানুষের সাথে কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষে তৃণমূলকে সুসংগঠিত করে গড়ে তুলছি।তৃণমূল বিএনপিকে ভালবাসি,তৃণমূল আমাকে ভালবাসে। সেই ভালবাসা ধরে রাখতে চাই, জনগণের সেবক হিসেবে।
মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজিবুল হক তালুকদার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়া বলেন, আমাদের তৃণমূলের আস্তা মাহবুবুর রহমানকে সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সানোয়ার হোসেন বলেন, তৃণমূল বিএনপি চায় তরুণ নেতৃত্ব, তৃণমূলের আরেক নাম মাহবুবুর রহমান। যিনি গত ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, প্রতিটি ওয়ার্ড পর্যন্ত খোঁজ খবর রাখেন, আমরা তৃণমূলে কাজ করি, তৃণমূল বিএনপি মাহবুবুর রহমানকে পছন্দ করেন, তিনি বিগত ১৭ বছর সৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিয়ার লড়াকু সৈনিক হিসেবে আন্দোলন সংগ্রাম করেছেন এবং দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেই তৃণমূল ও জনগণ মাহবুবুর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

