মোঃসালাউদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম-৫ হাটহাজারী – বায়েজিদ (আংশিক)আসনে রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের পক্ষে ১০ দলীয় জোটের যৌথ সংবাদিক সম্মেলনে বক্তারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের নতুন বাংলাদেশ। যেখানে দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের কোন ঠাই হবে না। এ অঙ্গিকারে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোট গঠিত হয় এবং এ জোট এখন জাতীর আশা এবং আকাংখার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে চট্টগ্রাম -৫ আসনের ভোটারেরা জোট মনোনীত রিক্সা প্রতীকে নাছির উদ্দীন মুনিরকে বিজয় করবে ইনশাল্লাহ।
২৪ জানুয়ারী শনিবার সন্ধ্যায় হাটহাজারীতে এ সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলনে রিক্সা প্রতীকে মাওলানা নাছির উদ্দীন মুনির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ১০ দলীয় জোটের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রিকশা মার্কা সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীকের মাধ্যমে জনগণের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।

