• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে আঃ রাকিব বিশ্বাস চেয়ারম্যানের জানাজা সম্পন্ন 

     swadhinshomoy 
    16th Aug 2025 10:14 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চান্দাইকোনা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি গতকাল তার নিজ বাসভবনে রাত নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    ১৬ আগস্ট শনিবার সকাল ৯ টায় রায়গঞ্জ উপজেলার ষোল মাইল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এই গূনী ব্যক্তির জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম আঃ সাত্তার, সাহেব উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভি পি আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিশে শূরা সদস্য ও রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা, নায়েবে আমির মাওলানা আঃ কালাম বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম। দলমত নির্বিশেষে সকল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মরহুম আব্দুর রাকিব বিশ্বাস চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের দীর্ঘ দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সিরাজগঞ্জ জেলার ঐতিহ্য বাহি চান্দাইকোনা হাটের ইজারাদার ও সভাপতি ছিলেন, তিনি চান্দাইকোনা ষোল মাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি অস‌ংখ্য মাদ্রাসা মসজিদ ও স্কুল তৈরি করে গেছেন। পরিবারে তার তিন ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আজ রায়গঞ্জ বাসি একজন অভিভাবক হারালো। জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সবশেষ মুনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31