সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড জাফরাবাদ ফকিরহাটে হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার হিফয বিভাগের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভবনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এইচ. এম. গিয়াস উদ্দিন মেহেরী, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রিয়াজুল হক।
প্রধান বক্তা, বাংলাদেশ মসজিদ মিশন, সীতাকুণ্ড উপজেলা সভাপতি আবু হাফস মুহাম্মদ নাকিব, বলেন, হিফয মাদ্রাসা কেবল কুরআন মুখস্থ করার স্থান নয়, এটি চরিত্র ও নৈতিকতার কেন্দ্র। নতুন ভবন শিক্ষার্থীদের আধুনিক ও সহায়ক শিক্ষা পরিবেশ দেবে।
প্রধান অতিথি, রাইজিং গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব জসিম উদ্দিন চৌধুরী, বলেন, “দ্বীনি শিক্ষার প্রসার ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। নতুন ভবন শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ এবং জিয়ারাহ এয়ার ইন্টারন্যাশনাল হজ কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবুল কাসেম মজুমদার বলেন,হিফয মাদ্রাসা থেকে গড়ে ওঠে দায়িত্বশীল ও নৈতিক মানুষ। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
বিশেষ অতিথি, বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, কুরআনের শিক্ষা মানুষের চিন্তাভাবনা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ। নতুন ভবন শিক্ষার্থীদের জন্য অনন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
সভাপতি এইচ. এম. গিয়াস উদ্দিন মেহেরী যোগ করেন, “সহিহ কুরআনি শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নতুন ভবন সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
অএ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক
জনাব মুহাম্মদ ওসমান হায়দার )( অএ মাদ্রাসা পরিচালক জনাব মুহাম্মদ কায়ছার উল আলম) ( মোবারক আলী জামে মসজিদেরসভাপতি জনাব জিয়াউল হক চৌধুরী) অএ মাদ্রাসার শিক্ষক
মাওলানা কামাল সাহেব, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা জামাল সাহেব, মাওলানা জাকের সাহেব,
মাওলানা আবু রায়হান সাহেব,
মাওলানা আরিফুল হক সাহেব,
মাওলানা আনোয়ার সাহেব অএ মাদ্রাসার শিক্ষিকা শাহিন আফরোজা,আলফাজ নাবিলা সহ
মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাফায়াত ইসলাম।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন হিফয ভবন শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার মানোন্নয়ন এবং আগামীর আলোকিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

