চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৯ দিন আগেই চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভোটকেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কেন্দ্রটির সিসিটিভি ক্যামেরার এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার) ও মনিটরসহ
গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম এবং বিদ্যালয়ের মালামাল লুট করে নিয়ে গেছে।
গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ভোরের যেকোনো সময় উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আসন্ন নির্বাচনে ফটিকছড়ি উপজেলার ১০৫ নং ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।
ঘটনার পর বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নৈশপ্রহরীর চরম দায়িত্বহীনতা ও অনুপস্থিতির কথা জানতে পেরেই চুরির ঘটনা ঘটেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে থানায় এনে
প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত একটি অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন।

