• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলাকোট ইউনিয়নে হাতপাখার প্রার্থী আলহাজ জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা 

     swadhinshomoy 
    05th Feb 2026 1:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
    রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ টায় ভোলাকোট ইউনিয়নের ১নং ওয়ার্ড নাগরাজপুর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে তিনি উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।

    এরপর সকাল ১১.৩০ টায় ১নং ওয়ার্ডে এবং বেলা ১২টায় দুধরাজপুর বাজারে গণসংযোগ করেন।

    হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারী আজ ভোলাকোট ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রামগঞ্জের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির পরিকল্পনা তুলে ধরছেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ, ৯নং ভোলাকোট ইউনিয়ন সভাপতি মাওলানা জাহিদুর ইসলাম-সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728