• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে মুক্তিযোদ্ধারা কায়কোবাদকে সমর্থন 

     swadhinshomoy 
    07th Feb 2026 5:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

    মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ–এর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়।

    মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৩ মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

    প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় আমার জন্য গর্বের। তাদের ত্যাগ ও আত্মদানেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

    তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”

    সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ এএ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাষ্টার সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য বৃন্দ।

    সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখে তারা সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তাদের মতে, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের সেই চেতনার প্রতিফলন রয়েছে।

    তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই পারে মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান মুক্তিযোদ্ধারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728