• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকির পাংগাসিয়ার, পায়রা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন। 

     swadhinshomoy 
    17th Aug 2025 5:28 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদা,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পায়রা নদীর ভাংগন কবলিত আলগী গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।
    শনিবার সকালে উপজেলার ভাংগন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলগি গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর মানববন্ধনে অংশ নেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বর্তমান ইউপি সদস্য মো: সরোয়ার, সাবেক ইউপি সদস্য মো: সুলতানা তালুকদার, জাকির বিশ্বাস, মো: মামুন হাওলাদার, কামাল হোসেন, সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, নিতাই চন্দ্র, অমল দাস প্রমুখ বক্তৃতা করেন।
    বক্তারা বলেন, পায়রা নদীর ভাংগনে আলগি গ্রামের দুই তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলী জমি হারিয়ে তারা এখন নিঃস্ব। ভাঙ্গনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। ওপারের চরের জমিও সেনানিবাসে অধিগ্রহণ করে নিয়ে গেছে। এঅবস্থায় ফের ভাংগণ দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে। তাই ভাংগন রোধে পানি উন্নয়ন বোর্ড সহ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31