• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইরান হামলা ও খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ 

     swadhinshomoy 
    02nd Mar 2026 3:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
    দৈনিক স্বাধীন সময়

    ইরানে হামলা ও আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে
    রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে রবিবার (১ মার্চ) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার-হাজার ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হন।

    প্রধান অতিথির বক্তব্য-
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমীর ও সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরাইলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি।

    তিনি আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার তীব্র নিন্দা জানান। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে?
    জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে বিশ্ববাসীর মধ্যে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তিনি জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পৃথিবীর মানচিত্র বদলে গেলেও বদলায় না আল্লাহর রাসূল সাঃ এর চিরন্তন সত্য ভবিষ্যত বাণী। আজ বিশ্ব রাজনীতিতে ইরান বা খোরাসান অঞ্চল নিয়ে অনেক হিসাব নিকাশ হতে পারে। কিন্তু মুমিনের দৃষ্টি অনেক গভীরে। রাসুল সাঃ বলেছেন,” খোরাসান থেকে যখন কালো পতাকাবাহী দল বের হবে কেউই তাদের রুখতে পারবে না। তাদের গন্তব্য হবে পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাস। নবীজি সাঃ এর নির্দেশ ছিল যদি বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয় তবুও আমরা যেন সেই কাফেলার সঙ্গী হ‌‌ই । কারন সেই পতাকার ছায়া তলে থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী আঃ। সময়ের ঘড়ি জানান দিচ্ছে সত্যের বিজয় অতি নিকটে ইনশাআল্লাহ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031