• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উখিয়ায় নারী দিবসে অদম্য নারী সম্মাননা, ২০ দফা দাবিতে স্মারকলিপি 

     swadhinshomoy 
    09th Mar 2026 10:11 am  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিবেদক: আর. জে. রাফি, উখিয়া, কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক সংগঠন Light for Life Youth Organization – LOYL Bangladesh (শিশু ও যুব ফোরাম)-এর উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    রোববার দিবসটি উপলক্ষে সংগঠনটির আয়োজনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সমাজে সাহস, সংগ্রাম ও ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে উখিয়ার পাঁচটি ইউনিয়নের পাঁচজন নারী সদস্যকে “অদম্য নারী” সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    এছাড়া বর্তমান সময়ের গুরুতর সামাজিক ব্যাধি ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট থানার নারী-শিশু সহায়তা ডেস্কের মাধ্যমে অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রদান করা হয়।
    আয়োজকরা জানান, নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031