• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎ঈদে যানজট ও দুর্ঘটনা রোধে শেরপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক 

     swadhinshomoy 
    09th Mar 2026 1:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎ আল-আমিন বিশেষ প্রতিনিধিঃ

    ‎আজ, ৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দে, শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, শেরপুর সার্কেল-এর যৌথ আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
    ‎সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে আগমনকারী ও চলাচলকারী মানুষের সুবিধার্থে শেরপুর শহরের অভ্যন্তরীণ সড়কসমূহ যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিকনির্দেশনা দেন।
    ‎তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি। তিনি শেরপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন, যেন ঈদুল ফিতর শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদভাবে উদযাপন করা যায়।
    ‎সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা হক ববি, ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, স্থানীয় বাস ও ট্রাক মালিক ও প্রতিনিধিগণ, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031