• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাঙামাটির লংগদুতে বিশিষ্টজনদের সম্মানে উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    11th Mar 2026 1:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি

    ১১ মার্চ, ২০২৬ ইং বুধবার সকাল ১১ঃ০০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর ও সাবেক উপজেলা  ভাইচ-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, সেনা জোন, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, লংগদু প্রেসক্লাবের সাধারন সম্পাদক, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিম্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন বিষয়ে এবং পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে বিভিন্ন এলাকার দায়িত্বশীল ব্যাক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি তাদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলার বিদ্যমান পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা, বাজার ব্যবস্থা জ্বালানী তেল সংকট ও রমজানে দ্রব্যমুল্যের নিয়ন্ত্রন, মাদক, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার সার্বিক  আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পাহাড়ী-বাঙ্গালী সম্পর্ক স্বাভাবিক রাখতে সকলের  সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় এলাকার শান্তি ও সম্পৃতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার অনুরোধ জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031