• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

     swadhinshomoy 
    11th Mar 2026 3:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

    ঢাকা ও কুমিল্লার আদালতের একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার সদর দক্ষিণ ইয়াছিন মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত আসামি হলো কুমিল্লা জেলার সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার মোঃ এবাদ উল্লাহ”র ছেলে মোঃ এনায়েত উল্লাহ। বর্তমানে তিনি ঢাকার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নং ৮(সি)-তে বসবাস করছিলেন।
    পুলিশ সূত্রে জানা যায়, মোঃ এনায়েত উল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা মামলায় মোট তিনটি সিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় তাকে মোট ২ বছর ২ মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
    ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
    পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031