মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জালাল হোসেন এবং পার্বত্য ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মোজাহেদুল ইসলাম।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

