• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড 

     swadhinshomoy 
    12th Mar 2026 2:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    নাজমুল হাসান, জামালপুর প্রতিনিধি
    ২০২৩ সালে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।

    জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

    বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান।

    দণ্ডিতরা হলেন- জামালপুর সদরের রশিদুপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮) ও আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫)।

    (বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হল না।)

    রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না; তারা পলাতক রয়েছেন।

    সাজার পাশাপাশি তিন আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

    মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে বেড়াতে যান ওই গৃহবধূ।

    সেদিন আসামিরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাকে দলবেঁধে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ চার জনকে আসাসি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

    ওই মামলায় চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন জনকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।

    অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে আইনজীবী ফজলুল হক জানান। (তিনিও অপ্রাপ্ত বয়স্ক)

    তিনি বলেন, “দীঘদিন পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031