• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক 

     swadhinshomoy 
    15th Mar 2026 4:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে তিন দিনের বৃষ্টির পানিতে তলিয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিশেষ করে ডুবে গেছে আলুর খেত ও মাঠে তুলে রাখা আলু। এতে বিপাকে পড়েছেন কৃষক। এ ছাড়া ভুট্টা ও গমগাছ বাতাসের কারণে মাটিতে ন্যুয়ে পড়েছে।

    ঠাকুরগাঁও সদরসহ বিভিন্ন উপজেলায় গতকাল এমন চিত্র চোখে পড়ে। সরেজমিন দেখা যায়, কোথাও জমিতে বৃষ্টির পানি জমে আছে। কোথাও উঁচু জমি থেকে নিচু জমিতে পানি এসে তলিয়ে গেছে ফসল। অনেক জায়গায় আলু তুলে মাঠে শুকানোর জন্য রাখা হয়েছিল।

    আকস্মিক বৃষ্টির কারণে সেসব আলু এখন পানির নিচে। এসব আলু পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় এক চাষি জানান, এ বৃষ্টিতে ধানের উপকার হয়েছে। কিন্তু আলুর খুব ক্ষতি হয়েছে।
    পানি আলুতে পচন ধরবে। আরেক চাষি বলেন, প্রচুর ঝড়বৃষ্টি হয়েছে। চিন্তায় মাথা ঘুরছে। জমিতে ভুট্টা লাগিয়েছিলাম, বেশির ভাগ ভুট্টা বাতাসের কারণে পড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়ে গেল।
    ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031