শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি – মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জ জেলার শাল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শাল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা থানার আইনশৃঙ্খলা রক্ষা ও পরোয়ানা তামিলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে থানার এসআই (নিঃ) শওকত আলী, এসআই ইমাম আরেফিন, এসআই (নিঃ) কামাল উদ্দিন এবং এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালান।
অভিযানে সিআর ৮৮৭/২৫ (হবিগঞ্জ) মামলার পরোয়ানাভুক্ত দুই আসামীকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মোতাব্বির হোসেনের ছেলে রকিব উদ্দিন। সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে। অপর আসামী দরশ মিয়ার ছেলে হাজী মহি উদ্দিন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আর বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

