• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎শেরপুরে তেল সংকট: মমিনবাগ পাম্পে শত শত মোটরসাইকেলের লাইন, কাগজ না থাকলে জরিমানা 

     swadhinshomoy 
    28th Mar 2026 5:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল আমিন বিশেষ প্রতিনিধিঃ

    ‎শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মমিনবাগ ফিলিং স্টেশনে তীব্র তেল সংকটের কারণে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
    ‎শুক্রবার দিনজুড়ে পাম্পটিতে শত শত মোটরসাইকেলের সারি লক্ষ্য করা যায়। তবে সবাই তেল পাচ্ছেন না। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।
    ‎জানা গেছে, যেসব মোটরসাইকেল চালকের বৈধ কাগজপত্র ও হেলমেট রয়েছে, তাদেরকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে, যাদের কাগজপত্র বা হেলমেট নেই, তাদের তেল না দিয়ে উল্টো জরিমানা করা হচ্ছে।
    ‎এতে অনেক চালক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, তেলের সংকটের মধ্যে এমন কঠোরতা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, শৃঙ্খলা বজায় রাখা ও আইন প্রয়োগের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
    ‎স্থানীয়রা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031