আবদুল আল শাহিদ খান
একুশ থেকে একাত্তরের উত্তাল সেই পথ,
বুকের ভেতর জ্বলছে কেবল মুক্তির শপথ।
পদ্মা-মেঘনা-যমুনার এই পলিমাটির দেশে,
নতুন সূর্য উদিত হলো রক্ত সাগর শেষে।
মায়ের চোখের অশ্রুমাখা বিদায়বেলার ক্ষণ,
বাবার কাঁধে রাইফেল আর সাহসী এক মন।
দামাল ছেলের বজ্রকণ্ঠ— ‘এবারের সংগ্রাম’,
ইতিহাসে খোদাই হলো বাংলাদেশের নাম।
ত্রিশ লক্ষ শহীদের ঐ বুকের তাজা রক্তে,
গাঁথা হলো বিজয়মালা কঠিন শপথ শক্তে।
দু’লক্ষ মা-বোনের সেই চরম আত্মত্যাগ,
মুছিয়ে দিল শৃঙ্খলার ঐ দীর্ঘ কালো দাগ।
আজকে আমরা মুক্ত পাখি স্বাধীন বাংলার ঘরে,
পূর্বপুরুষের বীরত্বগাথা আজও স্মৃতিতে ঝরে।
লাল-সবুজের পতাকাটা উড়ছে আকাশ জুড়ে,
অন্যায়ের ঐ শিকলগুলো ভাঙবো বারে বারে।
শপথ নিলাম জন্মভূমি তোমার মান রাখবো,
সোনার বাংলা গড়ার কাজে আমরা সাথে থাকবো।
উন্নত শির, মুক্ত মনে গাইবো জয়ের গান—
বাংলাদেশ তুমি প্রাণের প্রিয়, বাঙালিরই প্রাণ।

