• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    04th Apr 2026 2:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    শ্রী পবিত্র চন্দ্র দাস, জেলা প্রতিনিধি বগুড়া.

    ৩ই এপ্রিল শুক্রবার সকাল ১১টায় শহরের হোটেল ৭১ হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বগুড়া সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

    ​পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব গৌড় চন্দ্র পোদ্দার চন্দনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রেজাউল করিম বাদশা।

    ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বাবু সুমির কুমার বসু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাবু ইন্দ্রোজিৎ সাহা।

    এছাড়াও সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    ​সমাবেশে বক্তারা হিন্দু সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আগামী ৯ তারিখ আপনারা পরিবারসহ সকলে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে রেজাউল করিম বাদশাকে জয়যুক্ত করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অধিকার আদায়ের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন।

    আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শ্রী বিপুল কর্মকার, বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও আহ্বায়ক সদর উপজেলা, যুগ্ম আহ্বায়ক নির্মল রায় বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্ট, যুগ্ম আহ্বায়ক শ্রী আচানু মহন্ত,
    শ্রী সঞ্জয় চন্দ্র মহন্ত পুলক , শ্রী উজ্জ্বল চন্দ্র, শ্রী কৃষ্ণ চন্দ্র,

    বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব শ্রী অনিক চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক পরিতোষ চন্দ্র দাস, শ্রী আপন সরকার, শ্রী পলাশ চন্দ্র দাস, সদস্য শ্রী পবিত্র কুমার দাস সহ জেলা ও বগুড়া সদর উপজেলা শাখা ১১টি ইউনিয়নের ও পৌর শাখার ২১টি ওয়ার্ডের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930