• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর সদর উপজেলার দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি নিয়ম অমান্য করে ৪টার‌ আগে স্কুল বন্ধ করে যাওয়ার অভিযোগ 

     swadhinshomoy 
    04th Apr 2026 2:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাঁচড়া ইউনিয়নের রুপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি নিয়ম অমান্য করে ৪টার আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায় আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ ৩,৫০ মিনিটে স্কুল বন্ধ করে চলে যাচ্ছেন। শিক্ষকদের সরকারি নিয়মের আগে চলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তারা বলেন আমরা ঠিক টাইমে স্কুল বন্ধ করেছি, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমরা তো চারটায় ছুটি দিয়েছি অথচ তখনো চারটা বাচতে পাঁচ মিনিট বাকি রয়েছে, শিক্ষকরা বলেন আমাদের স্কুলের ঘড়িতে চারটা বাজার পরেই স্কুল ছটি দিয়েছি।
    এর আগেও কয়েকবার তাদের চারটার সময় স্কুলে পাওয়া যায়নি। এই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেন নাই, চুপ করে থাকেন।

    চাঁচড়া ইউনিয়নের রুপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ৩,৩০ মিনিটের মধ্যে স্কুল বন্ধ করে চলে যান। ওই এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা এই স্কুল প্রায় দিনই দেখি ৪টা বাজার আগেই স্কুল ছুটি দিয়ে চলে যায়।

    রুপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা বলা হয়, তিনি বলেন আমি তো সঠিক সময়ে স্কুল বন্ধ করি, তিনি বলেন আমরা কখনোই আগে ছুটি দেয় না আমাদের নামে এলাকা থেকে মিথ্যা কথা বলেছেন,পরে তিনি বলেন দুই একদিন হয়তো বা, একটু আগে ছুটি দেওয়া হয়, বেশিরভাগ স্কুল সঠিক সময়ে ছুটি দেওয়া হয়। প্রধান শিক্ষক বলেন আমরা আগামীকাল থেকে আর কখনো ৪টার আগে স্কুল বন্ধ করে যাবো না, প্রথমবার আপনারা তথ্য পেয়েছেন কোনো নিউজ করবেন না।
    তিনি আরো বলেন আমাদের স্কুলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি এই প্রথম আপনারা পেয়েছেন আর আমাদের ভুল হবে না।

    সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলামের সাথে কথা বলা হয়েছে তিনি বলেন যদি সরকারি নিয়ম অমান্য করে স্কুল বন্ধ করে দিয়ে চলে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930