swadhinshomoy
04th Apr 2026 5:41 pm | অনলাইন সংস্করণ Print
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলী গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। গত ১ এপ্রিল ২০২৬ ইং, দুপুর প্রায় ২টার দিকে জমিতে খেলতে গিয়ে পানিভর্তি গর্তে পড়ে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত শিশুরা হলেন— জিসান আহমদ (১৩), তিনি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী; ইমাদ মিয়া (১০), মাদ্রাসার শিক্ষার্থী; এবং লাবিব আহমদ (৭), স্থানীয় স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পরপরই কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

