• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বিএনিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার এর অভিযোগ 

     swadhinshomoy 
    07th Apr 2026 5:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

    ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি ও তার সমর্থকরা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ফেসবুকে কিছু পোস্ট ও মন্তব্যে কামরুল হাসানকে জড়িয়ে নানা অভিযোগ তোলা হচ্ছে। এসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে কামরুল হাসান অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং জনগণের পাশে থাকার চেষ্টা করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

    তিনি আরও বলেন, “ফেসবুকে যে ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    এদিকে স্থানীয় কয়েকজন নেতাকর্মী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যক্তিগত বিরোধের জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়। বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

    তবে এ ঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চললেও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930