• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক 

     swadhinshomoy 
    09th Apr 2026 12:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
    এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৭ এপ্রিল ২০২৬ দুপুর ১৪.১০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ০৮ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিপলা কবিরাজপাড়া নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড এবং ০১টি মেমোরী কার্ড আটক করা হয়।
    আটককৃতের পরিচয়ে পিপল্যা গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ সালাম (৩৪) বলে নিশ্চিত করা হয়েছে।
    উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রবীর বিশ্বাস কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে অন্যান্য মালামালসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
    দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930