• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    09th Apr 2026 1:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (০৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এসময় অবৈধ মজুদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ফলে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মালিক বাবলুকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বাবলু পাল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

    এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুদ রাখা যায় না, অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুদ করে আসছিল।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলী বলেন,চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্য তেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুদ করছে বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।

    এ সময় অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930