• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ার বাইপাইল থেকে নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    09th Apr 2026 1:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

    আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুন (২২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত রুকমা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়ের স্ত্রী। তিনি আশুলিয়া এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাইপাইল বালুর মাঠ এলাকায় এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে নির্জন এই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

    পুলিশ আরও জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930