• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অকটেন সংকটে সাময়িকভাবে বিক্রি বন্ধ: আনোয়ার সিএনজি ফিলিং স্টেশন 

     swadhinshomoy 
    09th Apr 2026 1:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

    এলাকার জ্বালানি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি দিয়েছে মেসার্স আনোয়ার সিএনজি ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিপু থেকে অকটেন সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তাদের পাম্পে আপাতত অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে।

    প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পাম্প কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বিক্রিযোগ্য অকটেন মজুদ না থাকায় তারা গ্রাহকদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে পারছে না।
    এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ আরও জানায়, ডিপু থেকে অকটেন সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশের মাধ্যমে গ্রাহকদের জানানো হবে।

    এদিকে, অকটেন ব্যবহারকারী যানবাহন মালিক ও চালকদের এই সময়টিতে বিকল্প পাম্প থেকে জ্বালানি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, অপ্রয়োজনে পাম্পে এসে সময় নষ্ট না করার জন্যও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

    স্থানীয়দের মতে, হঠাৎ করে অকটেন সংকট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেক মোটরসাইকেল ও প্রাইভেটকার চালক। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930