• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সার নিয়ে হরমুজ প্রণালির পথে ৩৯ দিন আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ 

     swadhinshomoy 
    09th Apr 2026 4:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    তথ্য সংগ্রহ (MD Jahidul Islam)

    8/4/2026

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ দীর্ঘ ৩৯ দিন পর আবার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে রওনা দেয়। জাহাজটিতে বর্তমানে ৩৭ হাজার টন সার রয়েছে।

    বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

    সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে এবং ১২ মার্চ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। এসময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পেয়ে নাবিকরা সতর্ক হয়ে পড়েন। পরে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে জাহাজটি পুনরায় জেবেল আলী বন্দরে ফিরে যায়।

    বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটি তিন দিন আগে সৌদি আরবের রাস আল-খায়ের বন্দরে গিয়ে সার বোঝাই করে এবং সেখান থেকে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। পরবর্তীতে যুদ্ধবিরতির পর ইরান আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় জাহাজটি আবার যাত্রা শুরু করে।

    তিনি আরও জানান, জাহাজটি প্রথমে একটি নিরাপদ অবস্থানে পৌঁছাবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএসসির পরবর্তী নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালি অতিক্রম করবে। জাহাজটির সম্ভাব্য গন্তব্য হিসেবে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও ব্রাজিলের নাম উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী যাত্রাপথ নির্ধারণ করা হবে।

    উল্লেখ্য, এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন এবং পরে জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930