• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম 

     swadhinshomoy 
    09th Apr 2026 4:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহম্মেদ
    আত্রাই প্রতিনিধিঃ
    ৯ এপ্রিল, ২০২৬

    নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সিগারেট কেনার টাকা না দেওয়ায় এক যুবক ও তাঁর মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আত্রাই উপজেলার ৮ নং হাট কালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে গত ৪ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুফিয়া বিবি (৫০) বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে বড়শিমলা গ্রামের জনৈক ইউসুফ আলীর দোকানের সামনে সুফিয়া বিবির ছেলে মোঃ হাবিব ইসলামের কাছে সিগারেট কেনার জন্য টাকা দাবি করেন একই গ্রামের মোঃ আঃ কুদ্দুস ওরফে সাগর (৩০)। হাবিব টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

    একপর্যায়ে সাগরের বাবা মোঃ সোহরাব হোসেনের (৫৫) নির্দেশে সাগর বাঁশের লাঠি দিয়ে হাবিবকে এলোপাতাড়ি মারধর করেন। হাবিব মাটিতে পড়ে গেলে সাগর তাঁর বুকের ওপর চেপে বসে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় ছেলেকে বাঁচাতে মা সুফিয়া বিবি এগিয়ে এলে বিবাদীরা তাঁকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

    পরে স্থানীয় বাসিন্দা মোঃ লুৎফর রহমানসহ প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া অভিযোগে সুফিয়া বিবি উল্লেখ করেন, পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে আত্রাই থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930