• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মণিরামপুরে সাংবাদিক মোশাররফের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে রিপোর্টার্স ক্লাব 

     swadhinshomoy 
    09th Apr 2026 7:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফারুক,উপজেলা প্রতিনিধি মণিরামপুর(যশোর)ঃ যশোরের মণিরামপুরে দায়িত্বশীল সাংবাদিক মো: মোশাররফ হোসেনের নামে দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। মণিরামপুর রিপোর্টার্স ক্লাব এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছে।

    ‎জানা গেছে, গত ২৭ শে মার্চ ২০২৬ ইং তারিখে উপজেলার রাজগঞ্জ এলাকার ঝাঁপা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। অথচ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত না থাকা সত্ত্বেও, সম্পূর্ণ অন্যায়ভাবে সাংবাদিক মোশাররফ হোসেনকে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    ‎স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় মোশাররফ হোসেন বড় ধরনের সংঘাত এড়ানোর জন্য এবং পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন এবং আহতদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু রহস্যজনকভাবে সেই মানবিক ভূমিকাকেই উপেক্ষা করে তাকে মামলার আসামি বানানো হয়েছে, যা স্পষ্টভাবে প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

    ‎সাংবাদিক নেতৃবৃন্দ বলছেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন এবং এই দর্পনের উপর ঘৃন্য আঘাত হানা “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানির একটি নোংরা প্রচেষ্টা।” তারা আরও বলেন, “সত্য তুলে ধরার অপরাধে যদি সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানো হয়, তবে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সংকেত।”

    ‎মণিরামপুর রিপোর্টার্স ক্লাব অবিলম্বে এই ‘ভিত্তিহীন’ মামলা প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। অন্যথায় সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930