• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে চীন- থাইল্যান্ডের উদ্যোগ 

     swadhinshomoy 
    11th Apr 2026 12:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    থাইল্যান্ডের রাজকুমারী মাহা ছাকরি সিরিনধর্নের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ের এই বৈঠক করেন তিনি।

    বৈঠকে ওয়াং ই বলেন, গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পথনির্দেশনা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    রাজকুমারী সিরিনধর্নকে চীনা জনগণের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে ওয়াং ই বলেন, তিনি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং আধুনিকায়নের অগ্রযাত্রার প্রত্যক্ষ সাক্ষী। একইসঙ্গে চীন-থাইল্যান্ড বন্ধুত্ব জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

    তিনি আরও বলেন, দু’দেশের শীর্ষ নেতাদের ঐকমত্যকে ভিত্তি করে চীন, থাইল্যান্ডের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে আগ্রহী। বিশেষ করে উচ্চপ্রযুক্তি, শিক্ষা এবং জনজীবন সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
    অন্যদিকে, রাজকুমারী সিরিনধর্ন চীনের সমর্থনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে দু’দেশের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও বাড়ানো প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, চিকিৎসা, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

    তথ্য ও ছবি-সিসিটিভি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930