swadhinshomoy
11th Apr 2026 4:00 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর)প্রতিনিধি।।
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রকৌশলী আনেয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডহাট কলেজ এর সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত।
সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

