মোঃ মোকলেছুর রহমান (বাবু )
নীলফামারী সদর উপজেলার ৯নং ইটাখোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট ২০২৬) তারিখে তাঁর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের অন্তর্গত ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টুলু চৌধুরী।
এছাড়াও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— সোহেল রানা, জাহিনুর রহমান, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন (শাহ ফকির), রশিদুল ইসলাম, দুলাল হোসেন, জয়নাল আবেদীন, আজিজার রহমান, মিনাল হোসেন ও ইউসুফ ফকির।
এসময় আরও উপস্থিত ছিলেন— কুদ্দুস মেম্বার, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল বাকি, হান্নান হক, বিটুল, সুবান আলীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়ে তাঁর সফল ও জনকল্যাণমুখী দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

