• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ছনের ঘর 

     swadhinshomoy 
    12th Apr 2026 11:15 am  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন

    ঘরের কোনে শরিফা গাছে
    শরিফা ঝুলে ডালে
    সন্ধ্যে হলে ফিঙ্গে এসে
    বসত ছনের চালে।

    ছনের চালের ছাউনী ছিল
    বেড়া ছিল মাটি
    ঘুমিয়ে যেতাম ধেতরা কাঁথা
    হোগলা পাতার পাটি।

    সেই যে ছিল সুখের পরশ
    মায়ের আঁচল ছোঁয়া
    রাত জেগে এবাদতে
    করতো আমায় দোয়া।

    বারৈ মামা ডাকত সকাল
    লাগবে মোয়া পান?
    জলদি আস সময় যে কম
    নিয়ে আস ধান।

    ক‌ইব‌র্ত বাড়ি বাড়ি
    বেচতো ভ্যাজা মাছ
    ঘর লিপা গোবর দিয়ে
    ঝি বৌ দের কাজ।

    পুকুর পাড়ে ঝিরি হাওয়া
    আম তলাতে বসে
    গল্প কেচ্চায় উঠত মেতে
    চুক্বা বড়ই রসে।

    বৌছি,ডাঙ্গুলী, দাড়িয়া বান্দা
    গাছের ছায়ায় খেলা
    পাড়া পড়শী আসত সবাই
    জমতো দারুন মেলা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930