• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সীগঞ্জে ২৩৪ ক্যান বিয়ারসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩ 

     swadhinshomoy 
    12th Apr 2026 11:28 am  |  অনলাইন সংস্করণ Print

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন পাকা সড়ক থেকে ২৩৪ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    শনিবার (দুপুরে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন— হাবিবুর রহমান ওরফে রাসেল ওরফে শান্ত (৩৮), পিতা- মৃত আমির হোসেন, সাং- গোগনগর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ; মো. রিপন মিয়া (৩৬), পিতা- মো. কালিমুদ্দিন, সাং- পাঁচরুখী, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ (বর্তমানে বেগুনবাড়ী সিদ্দিক মাস্টার, জামাল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া, থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা); এবং ড্রাইভার আব্দুর রহিম (৩৫), (ভাসমান), পিতা- মৃত আব্দুস সালাম, সাং- প্রধান বাড়ি, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।

    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং প্রাইভেটকার তল্লাশি করে ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

    এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930