• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫০ বছর পর বিবেকের তাড়নায় ‘বিনা টিকিটের’ট্রেনের ভাড়া পরিশোধ 

     swadhinshomoy 
    12th Apr 2026 12:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

    কিশোর বয়সে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের একটি ঘটনা প্রায় অর্ধশতাব্দী ধরে মনে গেঁথে ছিল। সময়ের ব্যবধানে জীবনের অনেক কিছু বদলালেও বিবেকের সেই দায় ভুলতে পারেননি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মফিজুল ইসলাম (৬০)। অবশেষে নিজের নৈতিক দায়বোধ থেকেই বাংলাদেশ রেলওয়ের কোষাগারে ২০ হাজার টাকা জমা দিয়ে তিনি স্থাপন করলেন এক অনন্য সততার নজির।

    মফিজুল ইসলাম শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া গ্রামের বাসিন্দা এবং আবদুল মান্নান বেপারীর ছেলে। বর্তমানে তিনি বেপারীবাড়ি ফাতেমাতুয যাহেরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    জানা গেছে, ১৯৭৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে কিশোর বয়সে তিনি কাঁঠালের ব্যবসা করতেন। ব্যবসার কাজে শ্রীপুর থেকে ট্রেনে করে ঢাকায় যাতায়াত করতেন। সে সময় অনেকবার টিকিট না কেটেই ট্রেনে, এমনকি ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করেছেন। মাঝে মাঝে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে সামান্য কিছু টাকা দিলেও রেলওয়ের নির্ধারিত ভাড়া পরিশোধ করা হয়নি।

    মফিজুল ইসলাম বলেন, “তখন ছোট ছিলাম, বুঝতাম না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছে, রাষ্ট্রের কাছে আমার একটি দায় রয়ে গেছে। অনেকদিন ধরেই এই বিষয়টি আমাকে ভাবাতো। তাই নিজের কাছে দায়মুক্ত হতে টাকা জমা দিয়েছি।”

    তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশোচনা থেকে রেলওয়ের কোষাগারে অর্থ জমা দেওয়ার একটি ঘটনা দেখে তিনি আরও উদ্বুদ্ধ হন। পরে শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে বিষয়টি জানালে কর্তৃপক্ষ বিশেষ মানি রিসিটের মাধ্যমে তার কাছ থেকে ২০ হাজার টাকা গ্রহণ করেন।

    শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। বহু বছর আগের একটি বিষয় মনে রেখে স্বেচ্ছায় রাষ্ট্রের পাওনা পরিশোধ করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

    স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ে যখন নানা উপায়ে সরকারি পাওনা ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায়, তখন মফিজুল ইসলামের এই উদ্যোগ সমাজে সততা ও নৈতিকতার একটি ইতিবাচক বার্তা দেবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930