• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগজ্ঞে বিজিবি,র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস 

     swadhinshomoy 
    12th Apr 2026 3:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    হবিগজ্ঞ থেকে
    ইলিয়াস আলী মাসুক

    হবিগঞ্জ জেলায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্ত দিয়ে পাচার রোধে বিজিবি, RAB, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স ব্যাপক তৎপরতা শুরু। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সীমান্ত দিয়ে পাচার করতে পারে মর্মে গোয়েন্দা তথ্য রয়েছে তারই প্রেক্ষিতে অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিজিবি- RAB, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে বলে জানা যায়।

    সমন্বিত টাস্কফোর্সের কার্যক্রম অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ৩টার সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসিম হাসান, হবিগঞ্জ এর সমন্বয়ে বিজিবি, RAB, পুলিশসহ হবিগঞ্জ জেলা সদরের চৌধুরী বাজার এবং শাপলা ফিলিং ষ্টেশন, নবীগঞ্জসহ বিভিন্ন বাজার ও গুদামে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এছাড়াও স্থানীয় ফিলিং স্টেশন ও ডিলাররা যাতে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য ৫৫ বিজিবি’র দায়িত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় কঠোর তদারকি করা হচ্ছে । পাচারকারী সিন্ডিকেট এবং তাদের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করতে বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হয়েছে।

    সীমান্তে নজরদারি আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার সুযোগে পাচার ঠেকাতে হবিগঞ্জের প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ট্রাক, পিকআপ এবং তেলের ড্রাম বহনকারী সন্দেহ ভাজন যানবাহন গুলোতে নিবিড় তল্লাশি পরিচালনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানসমূহ অভিযান ও নজরদারি বিশেষ করে চুনারুঘাট সীমান্তের চিমটিবিল বিওপি এলাকা মাধবপুর ও বাল্লা এলাকা, বাল্লা আইসিপি ও সীমান্ত সংলগ্ন পয়েন্ট গুলোতে জন সচেতনতা বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে ।

    সীমান্ত এলাকায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্ত দিয়ে পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং ভোজ্য ও জ্বালানি তেল পাচার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জন সাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ৫৫ বিজিবি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930