• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোনাগাজীর চরচান্দিয়ায় বাড়িতে চুরির সময় হাতেনাতে ২ চোর আটক; গণধোলাই দিয়ে মুক্তি 

     swadhinshomoy 
    13th Apr 2026 7:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোনাগাজী প্রতিনিধিঃ
    ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামের বেকের বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বেকের বাজার এলাকার ওই বাড়িতে চোর চক্রের দুই সদস্য অত্যন্ত কৌশলে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসে। এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেলে চোর দুজনকে হাতেনাতে ধরে ও গণধোলাই দেয়।
    ​চোরদের হাতেনাতে ধরার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। তবে পরবর্তীতে বড় কোনো আইনি জটিলতায় না গিয়ে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ আর করবে না—এমন শর্তে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।
    ​স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। আজ হাতেনাতে চোর ধরা পড়ায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও চুরি রোধে এলাকায় টহল ও সতর্কতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930