• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তবে কি অবসরে যাচ্ছেন শাহরুখ খান? 

     Ahmed 
    19th Aug 2025 8:47 am  |  অনলাইন সংস্করণ Print

    বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই শুধু পর্দায় জাদু নয়, অফস্ক্রিনেও তার রসবোধ আর বুদ্ধিদীপ্ত উত্তর ভক্তদের মুগ্ধ করে। ঠিক যেমনটা ঘটল সম্প্রতি আয়োজিত ‘আস্ক এসআরকে’ সেশনে। হাজারো প্রশ্নের ভিড়ে তিনি একে একে দিলেন চমকপ্রদ সব প্রশ্নের জবাব। তবে এর মাঝেই এক ভক্তের অবসর প্রসঙ্গে ছুড়ে দেওয়া প্রশ্নে হঠাৎ থমকে গিয়ে কিং খান যা বললেন, তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উক্ত সেশনে উঠে আসে নানা ধরনের প্রশ্ন- ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, এমনকি পুত্র আরিয়ান খানের নতুন সিরিজ নিয়েও ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

    এক ভক্ত শাহরুখকে তার কাঁধের চোটের খবর জানতে চান। জবাবে কিং খান লেখেন, ‘এত বছর ধরে স্টারডমের বোঝা খুব ভালোভাবে বহন করছি। হ্যাঁ, এখন আগের থেকে ভালো আছি। আমার শরীরের খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’ তবে এই সেশনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল এক ব্যক্তির মন্তব্য। ওই ব্যক্তি লেখেন, ‘ভাই, আপনার এখন বয়স হয়েছে, দয়া করে অবসর নিন। অন্য সকলকে এগিয়ে আসতে দিন।’ এমন মন্তব্যের জবাবে শাহরুখ তার বুদ্ধিদীপ্ত স্বভাবের মাধ্যমে লিখেছেন, ‘ভাই, যখন আপনার প্রশ্নের শৈশব শেষ হয়ে যাবে, তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ।’ অভিনেতার এই বুদ্ধিদীপ্ত জবাব ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আরেক ভক্ত শাহরুখের কাছে তার ছেলে আরিয়ান খানের পরিচালিত নতুন সিরিজের আপডেট জানতে চান। শাহরুখ জানান, ‘এত মানুষ যখন জিজ্ঞাসা করছেন, তখন নেটফ্লিক্সকে এর উত্তর দিতেই হবে। ছেলে কাজ করে যাচ্ছে, আর বাবা কেবলই অপেক্ষা করছেন।’ এই টুইটের পরেই চমকপ্রদ জবাব আসে নেটফ্লিক্সের পক্ষ থেকে। তারা লেখেন, ‘ছেলের টিজার পোস্ট করার আগে বাবার অনুমতির প্রয়োজন ছিল। প্রথম লুক আগামীকালই আসছে।’ নেটফ্লিক্সের এই টুইটটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শাহরুখ ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31