ফখরুদ্দিন হৃদয় ঝিনাইদহ, জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পথ শিল্পাঙ্গন এর আয়োজনে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক শিরোনামে চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। পথ শিল্পাঙ্গন কার্যালয়ে ৩০ চৈত্র সোমবার বিকালে শাহীনুর বেগম ফুল এর সভাপতিত্বে এবং পথ শিল্পাঙ্গন এর সহসাধারণ সম্পাদক রয়েল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজ এর আহবায়ক ফিরোজ খাননুন, বীরমুক্তিযোদ্ধা শ্যামল রায়, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বেগবতি সম্পাদক ও প্রকাশক সুমন সিকদার, সাংবাদিক টিটো মিজান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পথ শিল্পাঙ্গন এর সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর অরণ্য। পরে গান, কবিতা, লোকজ আড্ডায় শিল্পী সাহিত্যিকরা অংশ গ্রহণ করেন।

