• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই দিনব্যাপী নববর্ষবরণ কর্মসূচির ঘোষণা 

     swadhinshomoy 
    14th Apr 2026 1:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবদুল্লাহ আল শাহিদ খান , বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করছেন । আগামী ১৪ ও ১৫ ই এপ্রিল পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিতে এই বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    সোমবার ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ববি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসাইন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি জানানো হয়।

    ঘোষিত কর্মসূচি অনুযায়ী উৎসবটি দুই দিনে সম্পন্ন হবে:
    ১. প্রথম দিন: ১৪ এপ্রিল, ২০২৬ (১লা বৈশাখ)
    নববর্ষের প্রথম দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
    স্থান:মুক্তমঞ্চ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

    আকর্ষণসমূহ: হাড়িভাঙ্গা, বালিশ খেলা, মোরগের লড়াই, রশি টানাটানি (সিনিয়র বনাম জুনিয়র) এবং পুকুরে হাঁস ধরার মতো রোমাঞ্চকর গ্রামীণ খেলাধুলা।
    ২. দ্বিতীয় দিন: ১৫ এপ্রিল, ২০২৬ (২রা বৈশাখ)
    উৎসবের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    স্থান: কীর্তনখোলা কনফারেন্স রুম।
    কার্যক্রম: সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ।

    বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে নববর্ষের অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের জয়গান ধ্বনিত হবে।
    বিজ্ঞাপনটি পাঠিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930