• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে একাধিক মামলার আসামী রনি আটক 

     swadhinshomoy 
    14th Apr 2026 2:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সাইফুর রহমান স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:১৩.০৪.২৬
    কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে একাধিক মামলার আসামী রনি মিয়াকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পের সামন থেকে তাকে আটক করা হয়। ধৃত রবিউল ইসলাম রনি সরকার উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। মামলার এজাহারে জানা যায় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনের পরিবারে দ্বন্দ্ব চলে আসছিলো। এক পর্যায়ে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকাল ৪ টার দিকে আমজাদ হোসেন তার ছেলে আতিক হোসেন (১২) কে রায়গঞ্জ বাজারে কোচিং সেন্টারে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে জুলেখা পাম্প সংলগ্ন স্থানে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা রবিউল ইসলাম রনিসহ ৪-৫জন লোকবল নিয়ে লাঠি সোঠা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে পথরোধ করে হামলা করে মারপিট করে। এ সময় রনি তার হাতে থাকা বেকি দিয়ে আমজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে এবং তার সাথে থাকা খাইরুল ইসলামও আমজাদের পায়ের গোড়ালির নিচে ধারালো অস্ত্র দিয়ে হান মারে। পরে আমজাদ হোসেন নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে তাকে উপুর্যপুর কোপাতে থাকে রনি ও তার সঙ্গীরা। এতে করে আমজাদ হোসেন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে আসঙ্কাজনক অবস্থায় ছেলেকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি ও খাইরুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে চলতি বছরের ১৬ জানুয়ারি নাগেশ^রী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭। এছাড়াও রবিউল ইসলাম রনির বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন একই এলাকার শ্রীমতি নীলা রানি দাস নামের একজন সংখ্যালঘু নারী। এমনকী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যা চেষ্টা মামলাও রয়েছে রনির বিরুদ্ধে।
    এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহীল জামান বলেন, আমজাদা হোসেনের উপর হামলা মামলায় রনিকে আটক করে থানায় নেয়া হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930