swadhinshomoy
19th Aug 2025 8:57 am | অনলাইন সংস্করণ Print
জাকিয়া সুলতানা,ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছাউনি যুক্ত নৌকা ডুবে জামালগঞ্জ উপজেলার বাসিন্দা সামায়ুন মিয়ার ছেলে আয়ান(০৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, ১৮ আগস্ট সোমবার রাত ৯ টায় সামায়ুন মিয়া পরিবারের সদস্যদের নিয়ে নৌকাযোগে নেএকোনার বারহাট্রা উপজেলার কামালপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিল। যাএাপথে হঠাৎ নৌকাটি ডুবে গেলে শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মধ্যনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়,আত্মীয়ের জানাজায় যোগ দিতে গিয়ে এভাবে সন্তানের মৃত্যু তাদের জন্য এক অসম্ভব বেদনাদায়ক ঘটনা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

