আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলায় পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। কুড়িগ্রাম ডিসি অফিস পুকুর পাড় সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ এর কার্যক্রম শুরু হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায়
দিনের শুরুতেই একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। বৈশাখী শোভাযাত্রায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সর্ব স্তরের জনসাধারণসহ জেলা পুলিশের একটি সুসজ্জিত বাদক দল অংশগ্রহণ শোভাযাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তোলে।
সংগীত, বৈশাখী শোভাযাত্রা ও আলোচনায় সকল পর্যায়ে জেলা প্রশাসক অন্যপুর্না দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি(পিপিএম) সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক, সম্মানিত নাগরিক , শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যা পর্যন্ত
বর্ষবরণ উদযাপন প্রস্তুতি পরিষদ এবং কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ- এর আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরকারী বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বর্ষবরণ উদযাপন প্রস্তুতি পরিষদের আয়োজনে সকাল ৯টায় পৌরসভা থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি বেলা ১২ টায় পৌরসভা প্রাঙ্গনে বৈশাখী ভোজন বিকেল ৪ টায় নিউটাউন পার্কে( সুলতানা সরোবর) সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রচ্ছদ- কুড়িগ্রামের আয়োজনে সন্ধ্যায় স্থানীয় ডায়াবেটিস হাসপাতালের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা কুড়িগ্রাম সদরসহ সকল উপজেলায় বৈশাখী শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে।

